যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অমিতকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অমিতকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র ..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অমিতকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র ..
যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অমিতকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র ..
ছবি: সংগৃহীত
যশোর ৩ আসনের বিএনপি প্রার্থী অমিতকে বিতর্কিত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্র ..

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। গভীর রাতের আঁধারে রঙিন স্টিকার ছাপিয়ে তা রিকশা ও বৈদ্যুতিক খুঁটিতে সাঁটিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ঘৃণ্য অপচেষ্টা চালানো হয়েছে।

স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে—এই স্টিকার অনিন্দ্য ইসলাম অমিত নিজে কিংবা বিএনপির কোনো নেতা-কর্মী বা সমর্থক তৈরি করেননি। এটি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপকর্ম, যার সঙ্গে বিএনপি বা তার প্রার্থীর বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ মানুষ ও নেটিজেনরা এই নোংরা ষড়যন্ত্রে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আমরা সম্পূর্ণ সচেতন। প্রচারণার অংশ হিসেবে এ ধরনের কোনো স্টিকার আমরা তৈরি করিনি। যারা এ কাজ করেছে, তারা কখনোই আমাদের শুভাকাঙ্ক্ষী নয়। সবাইকে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এই ঘটনার বিরুদ্ধে অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং এই অপকর্মের নেপথ্যে থাকা কুচক্রী মহলকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator