জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

****
Share on Eidok
জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Photo: collected
জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬)  নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তাইফ হাসান জয়পুরহাটের খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে। মায়ের সাথে নানার বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে থাকতো তাইফ। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তাইফ হাসান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাস যোগে জয়পুরহাটে আসেন। এরপর সে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় প্রসাব করার কথা বলে নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাননি। পরে রোববার বিকেলে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
জয়পুরহাট সদর থানার এসআই মেহেদী আলম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Comments 0

No comments found

Related News Articles

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ District News সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 22 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় District News সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা District News দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা District News সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন District News অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা District News মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ District News ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views