জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬)  নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত তাইফ হাসান জয়পুরহাটের খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে। মায়ের সাথে নানার বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে থাকতো তাইফ। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার তাইফ হাসান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাস যোগে জয়পুরহাটে আসেন। এরপর সে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় প্রসাব করার কথা বলে নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাননি। পরে রোববার বিকেলে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
জয়পুরহাট সদর থানার এসআই মেহেদী আলম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Notícias do distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 57 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Notícias do distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 71 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Notícias do distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Notícias do distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 54 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Notícias do distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Notícias do distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Notícias do distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 63 Views