পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ২২ ব্যাচের উদ্যোগে শীতলিকা উৎসব উদযাপন | আই নিউজ বিডি

বরিশাল

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ২২ ব্যাচের উদ্যোগে শীতলিকা উৎসব উদযাপন

****
Eidok पर शेयर करें
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে ২২ ব্যাচের উদ্যোগে শীতলিকা উৎসব উদযাপন
फ़ोटो: संग्रहीत

 

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে ২২ ব্যাচের আয়োজনে সাড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে শীতলিকা উৎসব ২০২৬। 

‎

‎গত শুক্রবার (৩০ জানুয়ারি) বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইয়াছিন আরাফাত, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার জাহিদ সহ সকল ব্যাচের শিক্ষার্থী বৃন্দ।

‎

‎সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আঞ্চলিক ভাষায় রম্য বিতর্কের মাধ্যমে উৎসব শুরু হয়। রাত ৮টায় গেম সেগমেন্ট শুরু হয়, যেখানে বিভিন্ন মজার খেলায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গান, নৃত্য ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎

‎এ বিষয়ে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী শেখ সাদি অনুভূতি প্রকাশ করে বলেন,“বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততার মাঝে এমন একটি সুন্দর আয়োজন আমাদের জন্য সত্যিই আনন্দের। সিনিয়র ব্যাচের উদ্যোগে এমন উৎসব নতুনদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করেছে। শীতলিকা উৎসব আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

 

অনুষ্ঠান সম্পর্কে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন,“শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিভিএম ২২ ব্যাচের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ ধরনের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকবে বলে আমি আশাবাদী।”

 

‎আয়োজকরা জানান, শীত মৌসুমকে আনন্দমুখর করে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলা, উৎসাহ ও আনন্দের সমন্বয়। 

‎

উপস্থিত শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য ২২ ব্যাচকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি विशेष ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 46 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি विशेष ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 81 Views ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত विशेष ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত 146 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার विशेष এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 147 Views এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার विशेष এসআরবির অভিযানে রাজবাড়ীতে ৩ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 70 Views সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ विशेष সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনে অপূরণীয় শূন্যতা: দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোরশেদ আলমের প্রয়াণ 106 Views অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন विशेष অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 110 Views