বকশীগঞ্জে নিহত ভাইকে ‘ঢাল’ বানিয়ে চাঁদাবাজির অভিযোগে আক্তার এখন কারাগা‌রে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জে নিহত ভাইকে ‘ঢাল’ বানিয়ে চাঁদাবাজির অভিযোগে আক্তার এখন কারাগা‌রে..

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জে নিহত ভাইকে ‘ঢাল’ বানিয়ে চাঁদাবাজির অভিযোগে আক্তার এখন কারাগা‌রে..
বকশীগঞ্জে নিহত ভাইকে ‘ঢাল’ বানিয়ে চাঁদাবাজির অভিযোগে আক্তার এখন কারাগা‌রে..
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ভাইয়ের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আক্তার হোসেন (৩৫) নামে এক কথিত সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। স্থানীয় ব্যক্তিদের হত্যা ও মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ ..

 


 

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালপুর বিজ্ঞ সিআর আমলী আদালত, বকশীগঞ্জে দায়েরকৃত মামলার শুনানি শেষে বিচারক আক্তার হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আক্তার হোসেন বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করেছেন গোয়ালগাঁও পূর্বপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোহাম্মদ মনু (৫৮)।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আক্তারের ভাই রিপন নিহত হন। এরপর আক্তার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। ভাইয়ের হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে তিনি বাদীর কাছ থেকে দফায় দফায় প্রায় ৫৮ হাজার টাকা আদায় করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৬ নভেম্বর আক্তার বাদীর বাড়িতে গিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রাণনাশের হুমকি দেন এবং দুই দিনের মধ্যে টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ও মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখান।

শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে আক্তার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে এলাকায় স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ বলেন, “ভাইয়ের মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে আক্তার হোসেন এলাকার সম্মানিত ব্যক্তিদের টার্গেট করছিলেন। এই গ্রেপ্তারের মাধ্যমে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে এসেছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator