মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় একটি পুকুর পাড়ের ভোগদখলীয় জমি থেকে গাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৮ জানুয়ারি (বুধবার) উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আয়েন উদ্দিন প্রামানিক জানান, চকগৌরী গ্রামে নিজের পুকুর সংলগ্ন ৪ শতক জমি তিনি দীর্ঘ দিন আগে ক্রয় করে ভোগদখল করে আসছেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই একই গ্রামের মহির উদ্দিনের পরিবার ওই জমির মালিকানা দাবি করে তা দখলের পাঁয়তারা শুরু করে।
প্রত্যক্ষদর্শী আয়েন উদ্দিনের ছেলে আলমগীর হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন সকালে মছির উদ্দিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের লাগানো ৩১টি মেহগনি গাছ ও একটি খেজুর গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে তারা বাধা দিতে গেলে প্রতিপক্ষ মছির উদ্দিন, আব্দুর রাজ্জাক, শহিদা বিবি ও কবির উদ্দিনসহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা আইনি প্রতিকার পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এবিষয়ে অভিযুক্ত মছির উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম মাসুদ রানা জানান এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
App „Eye News BD“
Bemerkungen 0