মান্দায় বসতভিটার গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

****
اشتراک‌گذاری در Eidok
মান্দায় বসতভিটার গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ
عکس: گردآوری‌شده

 

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মান্দা উপজেলায় একটি পুকুর পাড়ের ভোগদখলীয় জমি থেকে গাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২৮ জানুয়ারি (বুধবার) উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামে এ ঘটনা ঘটে।

 ভুক্তভোগী আয়েন উদ্দিন প্রামানিক জানান, চকগৌরী গ্রামে নিজের পুকুর সংলগ্ন ৪ শতক জমি তিনি দীর্ঘ দিন আগে ক্রয় করে ভোগদখল করে আসছেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই একই গ্রামের মহির উদ্দিনের পরিবার ওই জমির মালিকানা দাবি করে তা দখলের পাঁয়তারা শুরু করে।

প্রত্যক্ষদর্শী আয়েন উদ্দিনের ছেলে আলমগীর হোসেন অভিযোগ করেন, ঘটনার দিন সকালে মছির উদ্দিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের লাগানো ৩১টি মেহগনি গাছ ও একটি খেজুর গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে তারা বাধা দিতে গেলে প্রতিপক্ষ মছির উদ্দিন, আব্দুর রাজ্জাক, শহিদা বিবি ও কবির উদ্দিনসহ বেশ কয়েকজন তাদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।

 ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা আইনি প্রতিকার পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এবিষয়ে অভিযুক্ত মছির উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি 

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম মাসুদ রানা জানান এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক اخبار منطقه মানবাধিকার সুরক্ষায় নতুন নেতৃত্বের অঙ্গীকার: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের অভিষেক 39 Views মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত اخبار منطقه মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 53 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ اخبار منطقه নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 85 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা اخبار منطقه প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 64 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন اخبار منطقه মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 51 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ اخبار منطقه ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 84 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা اخبار منطقه হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 84 Views