সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে; আলহাজ্ব নূরুল ইসলাম মনি | আই নিউজ বিডি

সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে; আলহাজ্ব নূরুল ইসলাম মনি

স্বচ্ছতা ও সুষ্ঠু গণনা নিশ্চিত করতে ভোটকেন্দ্রে আলো জ্বালিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি।তিনি..
Eidok-এ শেয়ার
সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে; আলহাজ্ব নূরুল ইসলাম মনি
ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার নাছনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন নুরুল ইসলাম মনি। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত।

 

সমাবেশে তিনি বলেন, ভোট গণনার সময় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে অন্য প্রার্থীর ভোট নিজেদের বান্ডিলে ঢোকানোর চেষ্টা হতে পারে। তাই আপনারা ভোটকেন্দ্রে মোমবাতি, দিয়াশলাই ও টর্চলাইট সঙ্গে রাখবেন।

 

তিনি আরও বলেন, ভোটের দিন সকাল থেকেই পরিকল্পিতভাবে নিজেদের পক্ষের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা হবে। পরে দুপুরের দিকে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর আশঙ্কা রয়েছে। এতে ভোটার উপস্থিতি কমে যেতে পারে।

 

এ কারণে সবাইকে সকাল সাড়ে ছয়টার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে আগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

 

নুরুল ইসলাম মনি বলেন, ভোট আমাদের সাংবিধানিক অধিকার। এটি সুরক্ষিত রাখতে হলে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

 

এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় এখন পুরো এলাকাজুড়ে চলছে ভোটের প্রস্তুতি ও আলোচনা।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 70 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ