গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার নাছনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন নুরুল ইসলাম মনি। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত।
সমাবেশে তিনি বলেন, ভোট গণনার সময় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে অন্য প্রার্থীর ভোট নিজেদের বান্ডিলে ঢোকানোর চেষ্টা হতে পারে। তাই আপনারা ভোটকেন্দ্রে মোমবাতি, দিয়াশলাই ও টর্চলাইট সঙ্গে রাখবেন।
তিনি আরও বলেন, ভোটের দিন সকাল থেকেই পরিকল্পিতভাবে নিজেদের পক্ষের ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা হবে। পরে দুপুরের দিকে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর আশঙ্কা রয়েছে। এতে ভোটার উপস্থিতি কমে যেতে পারে।
এ কারণে সবাইকে সকাল সাড়ে ছয়টার মধ্যেই ভোটকেন্দ্রে পৌঁছে আগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, ভোট আমাদের সাংবিধানিক অধিকার। এটি সুরক্ষিত রাখতে হলে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
উল্লেখ্য, বরগুনা-২ আসনে এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭৭৫ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।
এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২২টি। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় এখন পুরো এলাকাজুড়ে চলছে ভোটের প্রস্তুতি ও আলোচনা।