বরগুনায় ধানের শীষের গণসংযোগ ও প্রচারণায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় ধানের শীষের গণসংযোগ ও প্রচারণায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন আইনজীবীরা।..
Eidok-এ শেয়ার
বরগুনায় ধানের শীষের গণসংযোগ ও প্রচারণায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বরগুনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি সমর্থিত আইনজীবীরা অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা কাঁধে নিয়ে ব্যানার, লিফলেট ও পোস্টার হাতে নিয়ে তারা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

গণসংযোগকালে ‘সবার আগে বাংলাদেশ’, ‘Lawyers Stand for ধানের শীষ’ এমন স্লোগান সম্বলিত ব্যানার বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। কর্মসূচিতে নারী আইনজীবীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

 

আইনজীবীরা বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে বরগুনা-১ আসনে যোগ্য, সৎ ও জনগণের কণ্ঠস্বর হিসেবে মোঃ নজরুল ইসলাম মোল্লাকে নির্বাচিত করতে আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

 

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দাবি করেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ প্রয়োজন এবং সে পরিবেশ প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।

 

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য 8

মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
মোঃ আতিকুর রহমান ইশতি
নাইস
0 0 উত্তর
আরো দেখুন

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 70 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ