ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫৪ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা | আই নিউজ বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ৫৪ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা করেছে রাঙ্গামাটি জেলার  বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।..
Eidok-এ শেয়ার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ৫৪ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জোন সদরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।

সভায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমান (এএমসি), পিএডিসি মো. শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানার প্রতিনিধিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বাঘাইছড়ি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন Exclusivo অটল দেশপ্রেমের অনন্য নজির: পাকিস্তানি বাহিনীর হাতে অমানবিক হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন 56 Views ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন Exclusivo ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু: সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন 73 Views ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু Exclusivo ছোট ভাইয়ের জানাযা শেষে বড় ভাইয়ের মৃত্যু 87 Views ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী Exclusivo ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা: আতঙ্কে সীমান্তবাসী 97 Views জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা Exclusivo জাতীয়করণের তালিকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়: শিক্ষা অবকাঠামোয় পরিবর্তনের প্রত্যাশা 128 Views ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? Exclusivo ক্ষমতার রাজনীতি নয়, দেশের ভবিষ্যৎ কোন পথে? 66 Views কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ  ‎ Exclusivo কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ ‎ 124 Views