নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষ করে ফেরার পথে, চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।..
Eidok-এ শেয়ার
নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষ করে ফেরার পথে, চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। আজ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন-ক্র্যাবের বাস রাখা ছিলো। সাংবাদিকরা ফেরার জন্য উদ্যত হলে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্র‍্যাব সদস্যদের উপর স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে গুরুতর অবস্থা ৪ জনের। চাঁদাবাজরা ঠিক কতটা বেপরোয়া হয়ে উঠলে সাংবাদিকদের ওপরও হামলা করে সেটাই চিন্তা করছি। এদের ব্যাকআপ কতটা শক্তিশালী সেটা বুঝতেও আর বাকি নেই। দেশের নিদারুণ বাস্তবতায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বেশিরভাগই পার পেয়ে যাবে জানি! তারপরও বোকার মতো এর বিচার চাই, তারা যেই দল আর আদর্শেরই হোক না কেন, সবগুলোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নতুবা পার পেয়ে যাওয়ার পর এরা প্রত্যেকে যে আরও কয়েকগুণ বেপরোয়া হয়ে উঠবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই!

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Crime মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Crime কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Crime আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Crime সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Crime থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Crime সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Crime কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views