নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা

নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষ করে ফেরার পথে, চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।..
Eidok-এ শেয়ার
নরসিংদীতে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীর ড্রিম হলিডে পার্কে পিকনিক শেষ করে ফেরার পথে, চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। আজ সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ড্রিম হলিডে পার্কের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসেসিয়েশন-ক্র্যাবের বাস রাখা ছিলো। সাংবাদিকরা ফেরার জন্য উদ্যত হলে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্র‍্যাব সদস্যদের উপর স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে গুরুতর অবস্থা ৪ জনের। চাঁদাবাজরা ঠিক কতটা বেপরোয়া হয়ে উঠলে সাংবাদিকদের ওপরও হামলা করে সেটাই চিন্তা করছি। এদের ব্যাকআপ কতটা শক্তিশালী সেটা বুঝতেও আর বাকি নেই। দেশের নিদারুণ বাস্তবতায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বেশিরভাগই পার পেয়ে যাবে জানি! তারপরও বোকার মতো এর বিচার চাই, তারা যেই দল আর আদর্শেরই হোক না কেন, সবগুলোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নতুবা পার পেয়ে যাওয়ার পর এরা প্রত্যেকে যে আরও কয়েকগুণ বেপরোয়া হয়ে উঠবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই!

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 75 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views