যশোর চৌগাছায় পারিবারিক কলহের জেরে  গৃহবধূর আত্মহত্যা  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোর চৌগাছায় পারিবারিক কলহের জেরে  গৃহবধূর আত্মহত্যা 

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোর চৌগাছায় পারিবারিক কলহের জেরে  গৃহবধূর আত্মহত্যা 
যশোর চৌগাছায় পারিবারিক কলহের জেরে  গৃহবধূর আত্মহত্যা 
ছবি: সংগৃহীত
যশোর চৌগাছায় পারিবারিক কলহের জেরে  গৃহবধূর আত্মহত্যা 

যশোর জেলার চৌগাছা থানাধীন ১০নং নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামস্থ সুজন বিশ্বাসের বসতবাড়িতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের নাম সাগরিকা বিশ্বাস (২৬)। তিনি ওই গ্রামের সুজন বিশ্বাসের স্ত্রী।
রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) বিকেলে পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেন।
বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরিকা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ভিকটিমের মৃতদেহ চৌগাছা হসপিটালের মর্গে রয়েছে। 

পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Keine Kommentare gefunden

News Card Generator