ধনবাড়ির চালাষ চৌরাস্তায় তালা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত
ধনবাড়ি পৌরসভার চালাষ চৌরাস্তায় তালা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের মা, মাটি ও মানুষের নেতা স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ।
বক্তব্যে তিনি বলেন, “ধনবাড়ি ও মধুপুরের উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমি আজীবন কাজ করে যেতে চাই। জনগণের শক্তিই আমার আসল ভরসা।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নই তাঁর মূল লক্ষ্য।
নির্বাচনী সভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলে তালা মার্কার পক্ষে ব্যাপক জনসমর্থন ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এসময় উপস্থিত জনতা লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন।
ধনবাড়ির চালাষ চৌরাস্তায় তালা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি
ধনবাড়ির চালাষ চৌরাস্তায় তালা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি