কুমিল্লা

কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আশরাফুল আলমের সাংবাদিকদের সাথে মতবিনিময়,শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি

শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি, নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ  ..
Chia sẻ lên Eidok
কুমিল্লা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আশরাফুল আলমের সাংবাদিকদের সাথে মতবিনিময়,শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি
Ảnh: tư liệu

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় তিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য শরিয়াহ আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

আশরাফুল আলম বলেন, দেশে দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। আল্লাহর আইন ছাড়া মানুষের অধিকার, ন্যায়-ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি দাবি করেন, ইসলামী আইন বাস্তবায়ন হলে জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা আসবে।  

সভায় তিনি অভিযোগ করেন, কুমিল্লা-২ আসনে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হুমকি-ধমকি ও হামলার পরিস্থিতি তৈরি করছে। এ বিষয়ে তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।  

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে কুমিল্লা জেলার ১১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আশরাফুল আলম দলের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুমিল্লা-২ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Chính trị শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 37 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Chính trị উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 30 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Chính trị বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 60 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ Chính trị শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 76 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর Chính trị গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান Chính trị গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি Chính trị আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views