বিজিবি'র অভিযানে ২১ লাখ টাকার পণ্য জব্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিজিবি'র অভিযানে ২১ লাখ টাকার পণ্য জব্দ

Nahid Hasan avatar   
Nahid Hasan
বিজিবি'র অভিযানে ২১ লাখ টাকার পণ্য জব্দ
বিজিবি'র অভিযানে ২১ লাখ টাকার পণ্য জব্দ
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর ৫টায় চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমু চা-বাগানের ডান্ডা গেইট এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে চোরাই মালামাল বহনকারী কয়েকজন চোরাকারবারীকে দেখতে পান।
বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চশমা জব্দ করা হয়।
এছাড়াও একই দিনে মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপির বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কমলপুর এলাকায় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং ভারতীয় চশমা সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Keine Kommentare gefunden


News Card Generator