মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি ভারতীয় চোরাই ৯০টি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে ধর্মঘর–মোহনপুর এলাকায় সীমান্তের ভেতরে অভিযানটি পরিচালিত হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল অভিযানে অংশ নেয়। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,"জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট