ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন হোলি চাইল্ড মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া অনুরাগী আলহাজ্ব হাতেম খান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা লাভ করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অধ্যাপক হাসান আলী। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
Ứng dụng "Eye News BD"
Bình luận 0