হোলি চাইল্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন হাতেম খান

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া অনুরাগী আলহাজ্ব হাতেম খান।..
Del på Eidok
হোলি চাইল্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন হাতেম খান
Foto: arkiv

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন হোলি চাইল্ড মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া অনুরাগী আলহাজ্ব হাতেম খান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা লাভ করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অধ্যাপক হাসান আলী। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষার্থীদের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আমিনুল ইসলাম সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Distriktsnyheder মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Distriktsnyheder সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 36 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Distriktsnyheder আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 47 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Distriktsnyheder বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Distriktsnyheder বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Distriktsnyheder জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 Views