বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমতা ও জবাবদিহিতার আহ্বান | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমতা ও জবাবদিহিতার আহ্বান

বরগুনা প্রতিনিধিঃ “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ” এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমতা ও জবাবদিহিতার আহ্বান
ছবি: সংগৃহীত

গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, বরগুনার আয়োজনে এবং জাগোনারী ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জাগোনারী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান পরিস্থিতি, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে নীতিনির্ধারক, সেবা প্রদানকারী এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি।

 

আলোচনায় আরও উঠে আসে, স্বাস্থ্যখাতে দুর্বলতা চিহ্নিত করে তা নিরসনে যুবসমাজের সক্রিয় ভূমিকা এবং তথ্যভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা। এ সময় বক্তারা কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রচার, ডকুমেন্টেশন এবং গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পূর্বে অনুষ্ঠিত একটি ফটো ও ভিডিও ডকুমেন্টারি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, উইমেন ডেভেলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আঁখি, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু, মিডিয়া সেক্রেটারি অলিউল্লাহ ইমরান, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম মেহেদীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা।

 

উইমেন ডেভেলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আঁখি বলেন, এ ধরনের নিয়মিত সভা ও প্রশিক্ষণ কার্যক্রম জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণদের স্বাস্থ্য অধিকার আন্দোলনে আরও সক্রিয় করে তুলবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা জেলার খবর পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 ভিউ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি জেলার খবর ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 71 ভিউ গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন জেলার খবর গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 ভিউ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ জেলার খবর মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 ভিউ সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন জেলার খবর সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 ভিউ আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা জেলার খবর আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 ভিউ সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত জেলার খবর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 ভিউ