গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, বরগুনার আয়োজনে এবং জাগোনারী ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জাগোনারী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান পরিস্থিতি, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে নীতিনির্ধারক, সেবা প্রদানকারী এবং সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ জরুরি।
আলোচনায় আরও উঠে আসে, স্বাস্থ্যখাতে দুর্বলতা চিহ্নিত করে তা নিরসনে যুবসমাজের সক্রিয় ভূমিকা এবং তথ্যভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা। এ সময় বক্তারা কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রচার, ডকুমেন্টেশন এবং গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পূর্বে অনুষ্ঠিত একটি ফটো ও ভিডিও ডকুমেন্টারি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উইমেন ডেভেলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আঁখি, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়ক মহিউদ্দিন অপু, মিডিয়া সেক্রেটারি অলিউল্লাহ ইমরান, কার্যনির্বাহী সদস্য জাহিদুল ইসলাম মেহেদীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যরা।
উইমেন ডেভেলপমেন্ট অফিসার আফরোজ সুলতানা আঁখি বলেন, এ ধরনের নিয়মিত সভা ও প্রশিক্ষণ কার্যক্রম জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণদের স্বাস্থ্য অধিকার আন্দোলনে আরও সক্রিয় করে তুলবে।