ভোলার মনপুরায় রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভোলার মনপুরায় রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ..

Md Abdur Rahman Soyeb avatar   
Md Abdur Rahman Soyeb
ভোলার মনপুরায় রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ..
ভোলার মনপুরায় রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ..
ছবি: সংগৃহীত
আব্দুর রহমান সোয়েব
মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
 
ভোলার দ্বীপ উপজেলা মনপুরার ১নং মনপুরা ইউনিয়নে রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
 
রোববার (১৮ তারিখ) আয়োজিত এই কর্মসূচিতে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ প্রফেসর মোরশেদ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
কম্বল বিতরণকালে প্রফেসর মোরশেদ উদ্দিন বলেন,
শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল মানবিক কার্যক্রমের মাধ্যমে সেই দায়িত্ব পালনে কাজ করে যাচ্ছে।
 
মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন,
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
 
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, শীত মৌসুমে এই কম্বল তাদের দৈনন্দিন কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
 
রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে
Geen reacties gevonden


News Card Generator