ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের আলোচনা ও পরিচিতি সভা… | আই নিউজ বিডি

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত:

ঐক্য, আদর্শ ও সেবার প্রত্যয়ে মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার।
Eidok-এ শেয়ার
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত:
ছবি: সংগৃহীত

মোবারক হোসেন রাকিব: ( শিক্ষানবিস রিপোর্টার ) 

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের নবগঠিত কমিটির উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে স্বপ্নতরী কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির সভাপতি  সোহেল তানভীর সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ঐক্য, আদর্শ ও সেবার মূলনীতি ধারণ করে অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ