গণভোটের পক্ষে জনমত গঠনে হবিরবাড়িতে ডা. জাহিদুল ইসলামের গণসংযোগ

ডা. জাহিদুল ইসলাম বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা দলের নয়। এটি জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। গণভোটের মাধ্যমেই দেশের মানুষ তাদের প্রকৃত মত প্রকাশের সুযোগ পাবে।..
Eidok پر شیئر
গণভোটের পক্ষে জনমত গঠনে হবিরবাড়িতে ডা. জাহিদুল ইসলামের গণসংযোগ
تصویر: ماخوذ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম রবিবার (১৮ জানুয়ারি) সকালে হবিরবাড়ি ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর বাজার, নাসির গ্লাস ও আইডিয়াল মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে গণভোটের পক্ষে সমর্থন কামনা করেন।

গণসংযোগের অংশ হিসেবে ডা. জাহিদুল ইসলাম নারিশের রোড, মনোহরপুর, ঝালপাজা বাজার, ডাক্তার পাড়া, ম্যাজিক মোড়সহ হবিরবাড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলবেন বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় তিনি বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা দলের নয়। এটি জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। গণভোটের মাধ্যমেই দেশের মানুষ তাদের প্রকৃত মত প্রকাশের সুযোগ পাবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, সেবা খাতের দুরবস্থা এবং রাজনৈতিক অধিকার সংকোচনের বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জানান, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, এ ধরনের মাঠপর্যায়ের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে হবিরবাড়ি ইউনিয়নে গণভোট ইস্যুতে জনমত আরও জোরালো হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু ضلع کی خبریں খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 48 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক ضلع کی خبریں শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 24 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ضلع کی خبریں তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 21 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি ضلع کی خبریں শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 42 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ ضلع کی خبریں সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 34 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার ضلع کی خبریں সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 45 Views নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল ضلع کی خبریں নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল 38 Views