গণভোটের পক্ষে জনমত গঠনে হবিরবাড়িতে ডা. জাহিদুল ইসলামের গণসংযোগ

ডা. জাহিদুল ইসলাম বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা দলের নয়। এটি জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। গণভোটের মাধ্যমেই দেশের মানুষ তাদের প্রকৃত মত প্রকাশের সুযোগ পাবে।..
Поделиться в Eidok
গণভোটের পক্ষে জনমত গঠনে হবিরবাড়িতে ডা. জাহিদুল ইসলামের গণসংযোগ
Фото: из открытых источников

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম রবিবার (১৮ জানুয়ারি) সকালে হবিরবাড়ি ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর বাজার, নাসির গ্লাস ও আইডিয়াল মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে গণভোটের পক্ষে সমর্থন কামনা করেন।

গণসংযোগের অংশ হিসেবে ডা. জাহিদুল ইসলাম নারিশের রোড, মনোহরপুর, ঝালপাজা বাজার, ডাক্তার পাড়া, ম্যাজিক মোড়সহ হবিরবাড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলবেন বলে জানান সংশ্লিষ্টরা।

এ সময় তিনি বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা দলের নয়। এটি জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। গণভোটের মাধ্যমেই দেশের মানুষ তাদের প্রকৃত মত প্রকাশের সুযোগ পাবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, সেবা খাতের দুরবস্থা এবং রাজনৈতিক অধিকার সংকোচনের বিষয়গুলো তুলে ধরেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জানান, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, এ ধরনের মাঠপর্যায়ের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে হবিরবাড়ি ইউনিয়নে গণভোট ইস্যুতে জনমত আরও জোরালো হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান Районные новости সীতাকুণ্ডে মরহুম সফি উল্ল্যাহ ভূঁইয়া মেমোরিয়াল স্কলারশিপ প্রদান 18 Views সিরাজগঞ্জে গভীর রাতে নাশকতার প্রস্তুতিকালে লাঠি ও কেরোসিন জব্দ Районные новости সিরাজগঞ্জে গভীর রাতে নাশকতার প্রস্তুতিকালে লাঠি ও কেরোসিন জব্দ 34 Views বগুড়ায় প্রকৌশলীদের নিয়ে যোগব্যায়াম সেশন Районные новости বগুড়ায় প্রকৌশলীদের নিয়ে যোগব্যায়াম সেশন 44 Views আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে এনএসএস'র বর্ণাঢ্য র‍্যালি Районные новости আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে এনএসএস'র বর্ণাঢ্য র‍্যালি 63 Views শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা Районные новости শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা 74 Views বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি Районные новости বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি 35 Views শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প Районные новости শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প 52 Views