বোচাগঞ্জে ক্যাসিনো, গভীর রাতে জুয়া ও মাদকের বিরুদ্ধে তদারকি বাড়ানোর দাবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোচাগঞ্জে ক্যাসিনো, গভীর রাতে জুয়া ও মাদকের বিরুদ্ধে তদারকি বাড়ানোর দাবি..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
বোচাগঞ্জে ক্যাসিনো, গভীর রাতে জুয়া ও মাদকের বিরুদ্ধে তদারকি বাড়ানোর দাবি..
বোচাগঞ্জে ক্যাসিনো, গভীর রাতে জুয়া ও মাদকের বিরুদ্ধে তদারকি বাড়ানোর দাবি..
ছবি: সংগৃহীত
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌরসভা এলাকায় মাদক সেবন, গভীর রাতে জুয়া এবং অনলাইন ক্যাসিনো গেমের বিস্তার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ ও অভিভাবকরা। তাদের দাবি—এই সব অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ প্রশাসনের তদারকি ও নিয়মিত অভিযান জোরদার করতে হবে।

 

অভিভাবকদের অভিযোগ, মাদক ও ক্যাসিনো গেমে আসক্ত তরুণরা টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে অর্থের যোগান না পেয়ে তারা চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এতে করে পারিবারিক কলহ, নির্যাতন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবারগুলো চরম দিশেহারা হয়ে পড়ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতাবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের পাশাপাশি বোচাগঞ্জ উপজেলার নিচের ৬টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে প্রকাশ্যেই মাদক কেনাবেচা চলছে। এসব ইউনিয়নের মধ্যে রয়েছে—

১নং নাফানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ড,

২নং ইশানিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড,

৩নং মুর্শিদাহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ড,

৪নং আটগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ড,

৫নং ছাতইল ইউনিয়নের ৯টি ওয়ার্ড এবং

৬নং রণগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ড।

 

অভিযোগ রয়েছে, এসব এলাকার ছোট ছোট মোড় ও মিনি বাজারে প্রতিদিনই মাদকসেবীদের ভিড় দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বোচাগঞ্জ উপজেলায় অন্তত ৩৬৪টি মাদক স্পট সক্রিয় রয়েছে। একই সঙ্গে ঘরে ঘরে অনলাইন ক্যাসিনো গেমে আসক্ত তরুণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

 

এদিকে বর্তমানে কিছু ঔষধ ফার্মাসিতে নেশাজাতীয় ট্যাবলেট সহজেই পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব ফার্মাসি রমরমা নেশার ওষুধের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে যুবসমাজ মরণ নেশার ভয়াল ছোবলে জড়িয়ে পড়ছে।

 

স্থানীয়দের মতে, শুধু মাদকসেবী বা জুয়ার আসরে অংশগ্রহণকারীদের ধরলেই হবে না; এর পেছনের অর্থ যোগানদাতাদের শনাক্ত করতে হবে। টাকার উৎস কোথা থেকে আসছে, কারা অর্থ জোগাচ্ছে—তা খতিয়ে দেখে অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

 

এ বিষয়ে এলাকাবাসী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ, নিয়মিত অভিযান এবং কঠোর নজরদারির জন্য জোরালো দাবি জানিয়েছেন।

 

 

Keine Kommentare gefunden


News Card Generator