র‍্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার | আই নিউজ বিডি

র‍্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
র‍্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার..
র‍্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে Rab-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৪, সিপিসি-২,..

পটুয়াখালী প্রতিনিধি ॥ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প (সাভার) এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা ৫ মিনিটে আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জামশেদ হোসেন (৪৬) কে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মোঃ নূরুল হক। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

لم يتم العثور على تعليقات


News Card Generator