যশোরের চৌগাছা উপজেলায় অসুস্থতা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরের চৌগাছা উপজেলায় অসুস্থতা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
যশোরের চৌগাছা উপজেলায় অসুস্থতা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা..
যশোরের চৌগাছা উপজেলায় অসুস্থতা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা..
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছা উপজেলায় অসুস্থতা সইতে না পেরে এক ব্যক্তি আত্মহত্যা
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে অসুস্থতা সইতে না পেরে মোঃ আইয়ুব আলী (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ইউনিয়নের বড় আন্দুলিয়া উত্তর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ওই গ্রামের মৃত চকম আলীর ছেলে
 
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আইয়ুব আলী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও পেটের পিড়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসহ্য শারীরিক যন্ত্রণা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতেই রয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
চৌগাছা থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator