মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী | আই নিউজ বিডি

মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী

যশোরের মণিরামপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক মাদক কারবারির বাড়িতে ঢুকে সেবনকারী চক্রের সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে ওই ব্যক্তিকে।..
Eidok-এ শেয়ার
মাদক চক্রের অভ্যন্তরীণ সংঘর্ষে রক্তাক্ত ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

ঘটনাটি ঘটেছে সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামে। আহত ব্যক্তি হলেন মোহনপুর গ্রামের আবুল কালামের ছেলে সেলিম ড্রাইভার (৩৫)। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, পাশ্ববর্তী ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর এলাকার ফয়সাল হোসেন (২৫), মমতাজ খাতুনের ছেলে ম্যাক্স তামিম (২৪), মিকাইল হোসেন (৫৫) এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৪–৫ জন যুবক সংঘবদ্ধভাবে সেলিমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। একপর্যায়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

সেলিমের মামাতো ভাই অভিযোগ করে বলেন, হামলাকারীরা সবাই এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট। তারা পরিকল্পনা করেই এই নৃশংস হামলা চালিয়েছে। হাসপাতালের বেড থেকেই আহত সেলিম জানান, কয়েকদিন আগে তার একটি পা ভেঙে যাওয়ায় তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ফোনকল না ধরায় ক্ষিপ্ত হয়ে বিবাদীরা বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। তিনি বলেন, (মঙ্গলবার) আদালতের শরণাপন্ন হব।

এ বিষয়ে মণিরামপুর থানার পুলিশ জানায়, আহত সেলিম একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 95 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 51 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 68 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 95 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Forbrydelse থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 90 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Forbrydelse সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Forbrydelse কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 107 Views