টেকনাফ সীমান্তে গুলিবর্ষণে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

টেকনাফ সীমান্তে গুলিবর্ষণে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টেকনাফ সীমান্তে গুলিবর্ষণে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ..
টেকনাফ সীমান্তে গুলিবর্ষণে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ..
ছবি: সংগৃহীত
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।..

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু আহতের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার অংশ থেকে ছোড়া গুলিতে হুজাইফা নামের ১২ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের সুসম্পর্কের পথে বড় অন্তরায় সৃষ্টি করছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানান, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাতই চলুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের নাগরিকদের জীবন ও জীবিকার ওপর না পড়ে, তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের পক্ষ থেকে এই গুলিবর্ষণের ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সীমান্ত অতিক্রম করে যেন আর কোনো গুলিবর্ষণের ঘটনা না ঘটে, সেজন্য অবিলম্বে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো তার সরকারের পক্ষ থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আহত শিশু হুজাইফা ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে সীমান্তে এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

לא נמצאו הערות


News Card Generator