ফেনীর লেমুয়ায় সিএনজি ও মোটরসাইকেল চুরিতে আতঙ্ক, উদ্ধার নেই একটিরও | আই নিউজ বিডি

ফেনী

ফেনীর লেমুয়ায় সিএনজি ও মোটরসাইকেল চুরিতে আতঙ্ক, উদ্ধার নেই একটিরও

ফেনীর লেমুয়ায় সিএনজি ও মোটরসাইকেল চুরিতে আতঙ্ক, উদ্ধার নেই একটিরও
Bagikan di Eidok
ফেনীর লেমুয়ায় সিএনজি ও মোটরসাইকেল চুরিতে আতঙ্ক, উদ্ধার নেই একটিরও
Foto: dikumpulkan

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একের পর এক সিএনজি ও মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে অন্তত ৫টি সিএনজি ও একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ একটি যানবাহনও উদ্ধার করতে পারেনি।

‎চুরির ঘটনায় সিএনজি মালিক, চালক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

‎ভুক্তভোগী মো. সেলিম জানান, ২০২৬ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ লেমুয়া বাণিজ্যিক এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তার সিএনজিটি চুরি হয়। পরদিন ৪ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখন পর্যন্ত কোনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি।

‎আরেক ভুক্তভোগী আকিব হায়দার জানান, গত ১২ ডিসেম্বর গভীর রাতে লেমুয়া-নেয়াজপুর এলাকা থেকে তার SUZUKI GIXXER MONOTONE (ON TEST) মোটরসাইকেলটি চুরি হয়।

‎এছাড়া মো. রিয়াজ জানান, ২০২৪ সালে তার একটি সিএনজি চুরি হয়েছে।

‎মো. হারুন বলেন, ২০২৪ সালের বন্যার পর তার দুটি সিএনজি চুরি হয়।

‎লেমুয়া সওদাগর পাড়ার মো. সুমনের একটি সিএনজি প্রায় ১৫ দিন আগে চুরি হয়।

‎এছাড়া লেমুয়া নেয়ামতপুর গ্রাম থেকেও একটি সিএনজি চুরির ঘটনা ঘটেছে।

‎এদিকে, সিএনজি চালকদের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একাধিক সিএনজি চালক অভিযোগ করে বলেন, প্রতিদিন রাতেই তারা পুলিশের ডিউটিতে সিএনজি দিয়ে সহযোগিতা করে আসছেন, কিন্তু চুরি প্রতিরোধ বা উদ্ধার কার্যক্রমে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা হতাশ।

‎

‎সিএনজি চালকরা জানান, “এভাবে যদি চুরি চলতেই থাকে, তাহলে আমরা আর পুলিশের ডিউটিতে সিএনজি দিয়ে সহযোগিতা করবো না।”

‎এ সময় তারা আরও অভিযোগ করেন, প্রশাসনের বিরুদ্ধে কথা বললে পুলিশ ধরে নিয়ে যেতে পারে—এমন ভয়ও তাদের মধ্যে কাজ করছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

‎শুধু লেমুয়া নয়, ফরহাদনগর, ফাজিলপুরসহ ফেনী জেলার বিভিন্ন ইউনিয়নে গরু চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে।

‎এলাকাবাসী দ্রুত কার্যকর তদন্ত, চুরি হওয়া যানবাহন উদ্ধারে জোরালো অভিযান এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‎

‎এ বিষয়ে জানতে চাইলে বগাদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাটির তদন্ত কর্মকর্তা এসআই সুবল চন্দ্র বিষয়টি দেখছেন। পরে এসআই সুবল চন্দ্র জানান, চুরির ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সন্দেহভাজন কাউকে আটক করা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “হাতে-নাতে প্রমাণ ছাড়া কাউকে আটক করা সম্ভব নয়।”

‎

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Berita Kabupaten পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Berita Kabupaten ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Berita Kabupaten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 79 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Berita Kabupaten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Berita Kabupaten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Berita Kabupaten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views