রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ..
রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ..
ছবি: সংগৃহীত
আটক মিস্টার আলী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।..

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কম্বল পারাপার করছিল। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের বিএসএফ টহল দল গেট খুলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে অন্য চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ মিস্টার আলীকে ধরে ক্যাম্পে নিয়ে যায়।

আটক মিস্টার আলী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন বলেন, ‘‘বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার কথা শুনেছি। তাকে ১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’’

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত যাচাই করা হচ্ছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে বলে তিনি জানান।

Keine Kommentare gefunden


News Card Generator