পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার

পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা
Condividi su Eidok
পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার
Foto: archivio

সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ২২টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডিগুলো পর্যালোচনা করে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা হয়।

‎থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো, পিরোজপুর সদর থানা থেকে ৭টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়িয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৫টি এবং নেছারাবাদ থানা থেকে ২টি মোবাইল ফোন।

এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধারকৃত টাকার মধ্যে পিরোজপুর সদর থানার মাধ্যমে ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার মাধ্যমে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

‎পুলিশ সুপার আরও জানান, জনগণের জানমাল রক্ষা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও জানানো হয়।

হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notizie del distretto সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 22 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notizie del distretto সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notizie del distretto দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notizie del distretto সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notizie del distretto অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 71 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notizie del distretto মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notizie del distretto ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views