পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার | আই নিউজ বিডি

পিরোজপুর

পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার

পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা
Eidok-এ শেয়ার
পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশের টাকা উদ্ধার
ছবি: সংগৃহীত

সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ২২টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডিগুলো পর্যালোচনা করে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করা হয়।

‎থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো, পিরোজপুর সদর থানা থেকে ৭টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়িয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৫টি এবং নেছারাবাদ থানা থেকে ২টি মোবাইল ফোন।

এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধারকৃত টাকার মধ্যে পিরোজপুর সদর থানার মাধ্যমে ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার মাধ্যমে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

‎পুলিশ সুপার আরও জানান, জনগণের জানমাল রক্ষা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পিরোজপুর জেলা পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে বলেও জানানো হয়।

হারানো মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন חדשות המחוז বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি חדשות המחוז মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু חדשות המחוז প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় חדשות המחוז মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি חדשות המחוז রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি חדשות המחוז খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু חדשות המחוז রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views