মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ
মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পুরাতন কার্টুনের নিচে লুকিয়ে ট্রাকে পরিবহনকালে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ী ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি টহল দল  গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। তল্লাশির সময় মালামালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পণ্যগুলো জব্দ করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,"জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান চক্র শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator