জাতীয়তাবাদী দলের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন… | আই নিউজ বিডি

জাতীয়তাবাদী দলের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতা অস্ত্র সহ আটক

রাজশাহীতে জাতীয়তাবাদী দলের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতাকর্মীকে বিপুল পরিমান অস্ত্র গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।..
Del på Eidok
জাতীয়তাবাদী দলের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতা অস্ত্র সহ আটক
Foto: arkiv

রাজশাহীতে বিপুল পরিমান অস্ত্রসহ জামায়াতের শ্রমিক নেতা গ্রেপ্তার
রাজশাহীতে জাতীয়তাবাদি দলের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতাকর্মীকে বিপুল পরিমান অস্ত্র গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর নতুন বিলসিমলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নং ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর এবং তার দুই সহযোগি মুরাদ ও বিদ্যুৎ। এদের মধ্যে চাঁন সওদাগরের বিরুদ্ধে ১৯টি মামলা। এ সব মামলা বিচারাধীন বলে জানিয়েছে পুলিশ। 

রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক জানান, গ্রেপ্তার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা চাঁন সওদাগরের বাড়ি পবা উপজেলার নওদাবিল গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। তিনি নগরীর নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন। এলাকায় তিনি  বিএনপি নেতা হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা ও ছোরাসহ বেশী কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

ওসি বলেন, চাঁন সওদার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে রাজপাড়া, বোয়ালিয়া ও শাহ মখদুম থানায় ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় ১২টি, বোয়ালিয়া থানায় ছয়টি এবং শাহ মখদুম থানায় একটি। সে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Forbrydelse ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Forbrydelse ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Forbrydelse চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Forbrydelse মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Forbrydelse কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Forbrydelse শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Forbrydelse মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 144 Views