‘নির্বাচিত হলে ঝালকাঠি হবে আধুনিক জনপদ’: ডা. ফয়জুল হকের প্রতিশ্রুতি | আই নিউজ বিডি

ঝালকাঠি

‘নির্বাচিত হলে ঝালকাঠি হবে আধুনিক জনপদ’: ডা. ফয়জুল হকের প্রতিশ্রুতি

ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হকের সংবাদ সম্মেলন: একগুচ্ছ উন্নয়ন প্রতিশ্রুতি।..
Eidok-এ শেয়ার
‘নির্বাচিত হলে ঝালকাঠি হবে আধুনিক জনপদ’: ডা. ফয়জুল হকের প্রতিশ্রুতি
ছবি: সংগৃহীত

 

ঝালকাঠি প্রতিনিধি,মো: ইমরান মুন্সি। 

 ​ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ড. ফয়জুল হকের নাম ঘোষণা ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরতে কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের  নিয়ে উপজেলা জামায়াতে ইসলামী এর কার্যালয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ রূপরেখা ও বিশেষ নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবে এর সভাপতি ও যায়যায়দিন দিন এর সিনিয়র রিপোর্টার এইচ এম বাদল, এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান টিভি ও দৈনিক সরেজমিন এর স্টাফ রিপোর্টার রাজিব তালুকদার, নয়া দিগন্ত এর মাল্টিমিডিয়া প্রতিনিধি এম আজিজ, দৈনিক অগ্রযাত্রা এর প্রতিনিধি রাজিব হোসেন, আই নিউজ বিডি এর জেলা প্রতিনিধি ইমরান মুন্সি, বরিশাল ডট নিউজের জেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান সহ সিনিয়র ও প্রবীণ সাংবাদিকবৃন্দ। 

​
​সংবাদ সম্মেলনে ড. ফয়জুল হক কাঁঠালিয়া উপজেলার ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপের কথা জানান:​শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ: কাঁঠালিয়া একটি নদীমাতৃক এলাকা হওয়ায় প্রতি বছর বন্যার পানিতে প্লাবিত হয়। ড. ফয়জুল হক প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে বিষখালি নদীর তীরবর্তী এলাকায় টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করে জনপদকে বন্যার হাত থেকে রক্ষা করবেন।
​চিকিৎসা সেবার মানোন্নয়ন: স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কাঁঠালিয়ায় একটি আধুনিক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

​মিনি পার্লামেন্ট গঠন: প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তিনি এক অভিনব পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নির্বাচিত হলে প্রতিটি উপজেলা হবে একটি 'মিনি পার্লামেন্ট', যেখানে প্রতি সপ্তাহে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে উন্নয়ন সভায় মিলিত হবেন তিনি।


​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ও প্রার্থী ড. ফয়জুল হক বলেন, "আমরা জোটবদ্ধ রাজনীতির আদর্শে বিশ্বাসী। ১১ দলীয় জোটের কেন্দ্র থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে আমরা তা মাথা পেতে নেব।"
​
​কাঁঠালিয়া উপজেলা আমীর জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ সাইদুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে 
বক্তব্য রাখেন:​ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
​জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক।
​ঝালকাঠি-১ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

​এছাড়াও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​সংবাদ সম্মেলনের শেষে রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের জীবনমান উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপজেলা আমীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 81 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 59 ভিউ আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা রাজনীতি আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 ভিউ পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনীতি পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 ভিউ নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 85 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 65 ভিউ