হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার | আই নিউজ বিডি

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার..
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার..
ছবি: সংগৃহীত
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১,..

পটুয়াখালী প্রতিনিধি :

 

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

 

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় ২০২০ সালে দায়েরকৃত একটি হত্যা মামলায় আদালত গত ৪ আগস্ট ২০২৫ তারিখে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

 

গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator