রঙে-গন্ধে উৎসবমুখর চট্টগ্রাম, ডিসি পার্কে পর্দা উঠল ফুলের মহোৎসবের | আই নিউজ বিডি

চট্টগ্রাম

রঙে-গন্ধে উৎসবমুখর চট্টগ্রাম, ডিসি পার্কে পর্দা উঠল ফুলের মহোৎসবের

ডি‌সি পার্কে পর্দা উঠল ফুলের মহোৎসবের
Eidok-এ শেয়ার
রঙে-গন্ধে উৎসবমুখর চট্টগ্রাম, ডিসি পার্কে পর্দা উঠল ফুলের মহোৎসবের
ছবি: সংগৃহীত
রঙে-গন্ধে উৎসবমুখর চট্টগ্রাম, ডিসি পার্কে পর্দা উঠল ফুলের মহোৎসবের
 
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
 
প্রকৃতি, ফুল ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে আবারও বর্ণিল রূপে সেজেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্ক। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দেশের বৃহত্তম ফুল উৎসব— ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. এহছানুল হক বলেন,
“এমন একটি বর্ণিল ও ব্যতিক্রমী উৎসবে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি মানুষের মনকে প্রশান্ত করে এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করে। ডিসি পার্কে আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব প্রকৃতি, সংস্কৃতি ও বিনোদনের এক অনন্য সম্মিলন। এ ধরনের আয়োজন দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, ৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এই ফুল উৎসব চলবে।
সলিমপুর মৌজার সাগরপাড় ঘেঁষে ১৯৪ একর বিস্তীর্ণ জমির ওপর গড়ে ওঠা ডিসি পার্কটি এবার আরও নান্দনিক ও মনোমুগ্ধকর সাজে সাজানো হয়েছে। পার্কজুড়ে স্থান পেয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল, যা দর্শনার্থীদের জন্য সৃষ্টি করেছে এক অনন্য সৌন্দর্যের আবহ।
এবারের ফুল উৎসবে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন আকর্ষণ। এর মধ্যে উল্লেখযোগ্য— জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এসব বিনোদন আয়োজন দর্শনার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।
উৎসব উপলক্ষে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে থাকছে গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, কাওয়ালি সন্ধ্যা, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল।
বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশে বসবাসরত ১৬টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি উপস্থাপন করবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক বিশেষ স্টল স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, এবারের ফুল উৎসবে প্রায় ২০ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের স্মৃতি ধরে রাখতে পেশাদার ফটোগ্রাফারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনায় থাকবেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক। পার্কের উত্তর ও দক্ষিণ পাশে থাকবে বিনোদন উপকরণ এবং পূর্ব পাশে থাকবে খাবারের স্টল ও গ্রামীণ মেলার আয়োজন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন,
“এটি বাংলাদেশের সবচেয়ে বড় ফুল উৎসব। দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় রেখে প্রতিবছর নতুন নতুন থিম যুক্ত করা হচ্ছে।”
ফুল, প্রকৃতি, সংস্কৃতি ও বিনোদনের সমন্বয়ে ডিসি পার্কের এই আয়োজন ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের আশা, এবারের ফুল উৎসব চট্টগ্রামের পর্যটন ও সাংস্কৃতিক অঙ্গনে যোগ করবে নতুন মাত্রা।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা أخبار المنطقة পাথরঘাটায় জেন্ডার সমতা নিশ্চিতে যুবদের নিয়ে দিন্যাপী কর্মশালা 19 Views ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি أخبار المنطقة ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিত: ডিলারশিপ বাতিল ও বিচার দাবি 70 Views গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন أخبار المنطقة গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে নামল বিজিবির ৬ প্লাটুন 35 Views মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ أخبار المنطقة মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ 37 Views সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন أخبار المنطقة সিরাজগঞ্জে হেরোইন-ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন 80 Views আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা أخبار المنطقة আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত أخبار المنطقة সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 30 Views