চৌগাছায় আইনজীবীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

চৌগাছায় আইনজীবীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগী..

আই নিউজ বিডি  avatar   
আই নিউজ বিডি
চৌগাছায় আইনজীবীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগী..
চৌগাছায় আইনজীবীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগী..
ছবি: সংগৃহীত
চৌগাছায় আইনজীবীর ওপর হামলা, বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হৃদরোগী
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে এক আইনজীবী ও তার ভাইকে পিটিয়ে জুরতর আহত করার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯:৪৫ ঘটিকার সময় চৌগাছা উপজেলার ০১ নং ফুলসারা ইউনিয়নের সলুয়া উত্তরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
 
আহতরা হলেন— সলুয়া উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত হাবিল আজাদের ছেলে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (৪৫) এবং তার প্রতিবেশী মামাতো ভাই মৃত দুদু মিয়ার ছেলে মোমিনুর রহমান (৪৬)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নিজ এলাকায় অবস্থানকালে সলুয়া উত্তরপাড়া গ্রামের মোসলেমের ছেলে বাবু ওরফে পেরেক বাবু (৪৩) এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাই মোমিনুর রহমান। সন্ত্রাসীরা মোমিনুর রহমানকেও নৃশংসভাবে মারধর করে। উল্লেখ্য, মোমিনুর রহমান একজন হৃদরোগী এবং তার হার্টে চারটি রিং পরানো রয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মারধর করায় তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
 
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ২ নং ভিকটিম মোমিনুর রহমানের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
 
এ বিষয়ে চৌগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মূল অভিযুক্ত পেরেক বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

没有找到评论


News Card Generator