শেরপুর

শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

****
Eidok-এ শেয়ার
শেরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আহমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৭জানুয়ারি) সকালে উপজেলার বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আহমেদ আলী রানীশিমুল ইউনিয়নের মালাকুচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, সকালে আহমেদ আলী তার গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে বালিঝুড়ি রেঞ্জের নেপালির ভিটা এলাকায় যান। ঘাস কাটার এক পর্যায়ে হঠাৎ বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে তার বুক থেতলে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনাছ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করেন।

 

বিষয়টি নিশ্চিত করে বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

 

এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান জেলার খবর চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 8 ভিউ চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা জেলার খবর চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 42 ভিউ শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো জেলার খবর শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 47 ভিউ সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ জেলার খবর সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 56 ভিউ ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেলার খবর ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 86 ভিউ ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন জেলার খবর ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 ভিউ শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা জেলার খবর শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 ভিউ