মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য দিতে আপনার পরিচয় লাগবে না --- খুলনা… | আই নিউজ বিডি

খুলনা

মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য দিতে আপনার পরিচয় লাগবে না --- খুলনা জেলা পুলিশ সুপার

****
Compartir en Eidok
মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য দিতে আপনার পরিচয় লাগবে না  --- খুলনা জেলা পুলিশ সুপার
Foto: archivo

 

 খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন,' মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য দিতে আপনার পরিচয় লাগবে না।নির্ভয়ে ও নিশ্চিন্তে আপনারা তথ্য দিতে পারবেন'। তিনি মঙ্গলবার সকালে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা এ কথা বলেন। তিনি আরো বলেন, আপনাদের জন্য আমার অফিস সব সময় উন্মুক্ত যে কোন প্রয়োজনে চলে আসবেন আমার অফিসে। 

উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দৈনন্দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপার-এর কাছে তুলে ধরেন। পুলিশ সুপার  সকল সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সকল সুধী জনের সার্বিক সহযোগিতা চান।

সভা শেষে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস, এম, আল-বেরুনী,অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) মোঃ খাইরুল আনাম(বিপিএম-সেবা)ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সূধী সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Noticias del distrito চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 12 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Noticias del distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 23 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Noticias del distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 12 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Noticias del distrito লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 13 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Noticias del distrito ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 59 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Noticias del distrito  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 39 Views কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ Noticias del distrito কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপরতার প্রতিবাদ 56 Views