যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭… | আই নিউজ বিডি

যশোর

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

নিহত রানা প্রতাপ (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Misdaad গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 75 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Misdaad নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Misdaad দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Misdaad দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Misdaad সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Misdaad ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Misdaad শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 Views