যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭… | আই নিউজ বিডি

যশোর

যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।..
Eidok-এ শেয়ার
যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীর মাথায় ৭ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

নিহত রানা প্রতাপ (৪৫) পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রানা প্রতাপ কপালিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (বরফকল) অবস্থান করছিলেন। সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে যায়। সেখানে তার মাথা লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার মোটিভ সম্পর্কে এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

注释 0

没有找到评论

相关文章

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান (Simplified): 犯罪 দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 54 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম (Simplified): 犯罪 চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 43 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার (Simplified): 犯罪 মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 106 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন (Simplified): 犯罪 কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 57 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ (Simplified): 犯罪 আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 77 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 106 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু (Simplified): 犯罪 থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views