এলাকায় সংঘবদ্ধ অপরাধচক্র কর্তৃক সন্ত্রাসী কার্যক্রম, জোরপূর্বক ভূমি ও দোকান দখল, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ প্রভাব বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এলাকায় সংঘবদ্ধ অপরাধচক্র কর্তৃক সন্ত্রাসী কার্যক্রম, জোরপূর্বক ভূমি ও দোকান দখল, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ প্রভাব বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অব..

Md Yousuf  avatar   
Md Yousuf
এলাকায় সংঘবদ্ধ অপরাধচক্র কর্তৃক সন্ত্রাসী কার্যক্রম, জোরপূর্বক ভূমি ও দোকান দখল, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ প্রভাব বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অব..
এলাকায় সংঘবদ্ধ অপরাধচক্র কর্তৃক সন্ত্রাসী কার্যক্রম, জোরপূর্বক ভূমি ও দোকান দখল, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ প্রভাব বিস্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অব..
ছবি: সংগৃহীত
****

সবিনয় নিবেদন এই যে, আমি  মো: ফারুকুল আলম, সাং: উত্তর চর কলমি, ইউনিয়ন: নজরুল নগর, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা,এই মর্মে আপনার সম্মানিত দপ্তরের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ও সুসংগঠিত অপরাধচক্র প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে, যার ফলে সাধারণ জনগণের জানমাল, সম্মান ও নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে।

 

অভিযোগের ভিত্তিতে উক্ত অপরাধচক্রের সাথে সরাসরি জড়িত হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের নাম ও পরিচয় উঠে এসেছে—

 

১। মোঃ মন্নান, পিতা: আলম হাওলাদার,

 

ঠিকানা: জিন্নাগর ৩ নং ওয়ার্ড, চরফ্যাশন পৌরসভা।

 

২। রুহুল আমিন খলিফা, পিতা: নাদের আলী খলিফা,

 

ঠিকানা: বাবুর হাট বাজার, ১ নং ওয়ার্ড, নজরুল নগর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা।

 

৩। মোঃ আলমগীর মৃধা, পিতা: বেলায়েত আলী মৃধা,

 

ঠিকানা: ০৭ নং ওয়ার্ড, নজরুল নগর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা।

 

৪। মোঃ ইব্রাহিম, পিতা: শানু মুন্সি,

 

ঠিকানা: ০৭ নং ওয়ার্ড, নজরুল নগর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা।

 

গত আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে অভিযুক্ত মোঃ মন্নান ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভূমি দখল, বাজারের দোকান দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা সাধারণ মানুষের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে বলে এলাকাবাসীর গুরুতর অভিযোগ রয়েছে।

 

বিশেষভাবে উল্লেখ্য যে, অভিযুক্ত মোঃ মন্নান বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির আড়ালে থেকে পলাতক অবস্থায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করেও সেখান থেকে তার শ্বশুর রুহুল আমিন খলিফা ও অন্যান্য সহযোগীদের মাধ্যমে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। এর ফলে পুরো এলাকা কার্যত একটি ভীতিকর পরিবেশের মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষ আইনগত সহায়তা চাইতেও আতঙ্কিত বোধ করছে।

 

উক্ত কর্মকাণ্ড বাংলাদেশ দণ্ডবিধি ও প্রচলিত ফৌজদারি আইনের গুরুতর লঙ্ঘন এবং এতে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের নীরবতা অব্যাহত থাকলে পরিস্থিতি যে কোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে। এবং প্রকাশ্যে গলা কাটার হুমকি দেয় আওয়ামীলীগ এর সাবেক ইউপি সদ্যস্য মো: রুহুল আমিন ‍খলিফা। এর ভিডিও দেওয়া হলো।

 

এমতাবস্থায়, এলাকার শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন বজায় রাখার স্বার্থে উপরোক্ত অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্ত, প্রয়োজনীয় অভিযান পরিচালনা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আপনার সম্মানিত প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি।

 

আপনার দ্রুত ও দৃঢ় পদক্ষেপ এলাকাবাসীকে নতুন করে আশ্বস্ত করবে—এই বিশ্বাস রাখি।

 

বিনীত নিবেদক,

 

এলাকাবাসী 

 

নজরুল নগর ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা।

 

মোবাইল নম্বর: ০১৭৯২৮৪৬১৮৮

Johura Jomaddar Mithila
Johura Jomaddar Mithila ago 10 months
এনাকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হচ্ছে।
1 0 پاسخ
Johura Jomaddar Mithila
Johura Jomaddar Mithila ago 10 months
এনাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।
1 0 پاسخ
بیشتر نشان بده، اطلاعات بیشتر


News Card Generator