ইউএনওর উদ্যোগে এতিম শিশুদের কম্বল উপহার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইউএনওর উদ্যোগে এতিম শিশুদের কম্বল উপহার

Noor Islam avatar   
Noor Islam
ইউএনওর উদ্যোগে এতিম শিশুদের কম্বল উপহার
ইউএনওর উদ্যোগে এতিম শিশুদের কম্বল উপহার
ছবি: সংগৃহীত
****

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা গ্রামের ‘মাস্টার ইসমাইল হোসেন হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা’র শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রজিউল্লাহ খান, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান। কর্মকর্তাগণ মাদরাসা প্রাঙ্গণে পৌঁছালে কমলমতি এতিম শিশুরা দৌড়ে এসে তাদের সালাম বিনিময় করে এবং হাতে হাতে কম্বল গ্রহণ করে।

মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা। এছাড়া দাতা সদস্য হিসেবে জিএম বাবর আলী, শওকত হোসেন, মজিবর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, কনকনে শীতে এতিম ও হাফেজিয়া শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের এই মানবিক উদ্যোগে শিশুদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে। শীতকালজুড়ে এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Geen reacties gevonden


News Card Generator