গত বছরের ৬ মার্চ রিয়াদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ শাহীন আলমকে হেনস্তার অভিযোগ ওঠে। পরের দিন কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেন। বহিষ্কারের খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
সোমবার পুনঃনিয়োগের খবর পাওয়া মাত্রই ছাত্রদল ও যুবদলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। দলীয় সূত্রে জানা গেছে, রিয়াদের নেতৃত্বে যুবদলের কার্যক্রম আরও শক্তিশালী ও একতাবদ্ধ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট