রিয়াদ ফের আহ্বায়ক, মণিরামপুর যুবদলে উচ্ছ্বাস | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রিয়াদ ফের আহ্বায়ক, মণিরামপুর যুবদলে উচ্ছ্বাস

Noor Islam avatar   
Noor Islam
রিয়াদ ফের আহ্বায়ক, মণিরামপুর যুবদলে উচ্ছ্বাস
রিয়াদ ফের আহ্বায়ক, মণিরামপুর যুবদলে উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পদে বহাল করেছে কেন্দ্রীয় কমিটি।..

সোমবার (৫ জানুয়ারি) যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত বছরের ৬ মার্চ রিয়াদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ শাহীন আলমকে হেনস্তার অভিযোগ ওঠে। পরের দিন কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেন। বহিষ্কারের খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

সোমবার পুনঃনিয়োগের খবর পাওয়া মাত্রই ছাত্রদল ও যুবদলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। দলীয় সূত্রে জানা গেছে, রিয়াদের নেতৃত্বে যুবদলের কার্যক্রম আরও শক্তিশালী ও একতাবদ্ধ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Geen reacties gevonden


News Card Generator