মধুপুর–মুক্তাগাছা সীমান্তে কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি কাটার অভিযোগ | আই নিউজ বিডি

মধুপুর–মুক্তাগাছা সীমান্তে কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি কাটার অভিযোগ..

Ismail Hossen avatar   
Ismail Hossen
মধুপুর–মুক্তাগাছা সীমান্তে কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি কাটার অভিযোগ..
মধুপুর–মুক্তাগাছা সীমান্তে কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি কাটার অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

মধুপুর–মুক্তাগাছা সীমান্তে কৃষি জমি নষ্ট করে অবৈধ মাটি কাটার অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গুদুর মোড় থেকে সামান্য পশ্চিম পাশে বিস্তীর্ণ কৃষি জমি নষ্ট করে প্রতিদিনই মাটি কাটা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের অনুমোদন ছাড়াই প্রভাবশালী একটি চক্র কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও রাস্তাঘাট ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে এই অবৈধ মাটি কাটার কার্যক্রম চললেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এই এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Nema komentara


News Card Generator